ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে আওয়ামী লীগ আমলে: শামা ওবায়েদ

0

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আওয়ামী লীগ আমলে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে। অপারেশন ডেভিল হান্টের নামে শয়তান ধরার যে অভিযান শুরু করেছে তাতে তারা ধরা পড়ুক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথার ভাওয়াল ইউনিয়নে পুরুড়া মৃধাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দুর্দশা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে। নিজেদের নয় বরং জনগণের ভাগ্যের উন্নয়ন করবে।

এসময় তিনি মৃধাপাড়া ও পার্শ্ববর্তী তুঘলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো যাতে পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা পায় সে ব্যাপারেও তাদের আশ্বস্ত করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.