শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময় অশালীন মন্তব্য করে জনতার তোপের মুখে নারী

0

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময় অশালীন মন্তব্য করে জনতার তোপের মুখে পড়েছেন এক নারী। যদিও তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই নারী হঠাৎ করে করে এসে বলেন, এসব ভাঙার কি দরকার আছে? আওয়ামী লীগ করেছে, তাই আপনারাও করবেন? সমঝোতা করা যায় না?

তারা আরও জানান, এই নারী অশালীন ভাষায় গালিগালাজ করেছেন। যারা ভাঙছে তাদের গালি দিয়েছেন। এরপর উত্তেজিত জনতা তাকে ওই জায়গা থেকে তাড়িয়ে দেন। তোপের মুখে পড়ে ওই নারী হোঁচট খেয়ে পড়ে যান।

জাহিদুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, তাকে চলে যেতে বলেছি। এরপরও তিনি একের পর এক কথা বলে যাচ্ছিলেন। আর গালি দিচ্ছিলেন। এরপর মানুষ তাকে তাড়া দেয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.