পুরান ঢাকায় মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ

0

রাজধানীর বংশাল আগামাসিলেন এলাকায় মসজিদের পাশে একটি বাসায় মিলল এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ। মৃতের নাম সুমাইয়া আক্তার পাপড়ি (১৬)।

স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল সে। আগামাসিলেনে পরিবারের সঙ্গে থাকত ওই কিশোরী।
তার বাবার নাম সৈকত ইসলাম শ্যামল। ওই কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের।

শনিবার (৬ এপ্রিল) পাপড়িকে অচেতন অবস্থায় তার পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সোয়া ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.