নীলফামারীর জলঢাকায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

0

নীলফামারীর জলঢাকায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাবেয়া বেগম উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. সবুজ ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, মীরগঞ্জ বাজার থেকে ব্যাটারিচালিত অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পার এলাকায় পৌঁছালে অসাবধানতায় চাকায় ওড়না জড়িয়ে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় রাবেয়া। পরে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.