নাটোরে ছাত্রীনিবাস থেকে নুসরাত জাহান মারিয়া নামের ছাত্রীর মরদেহ উদ্ধার

0

নাটোরে ছাত্রীনিবাস থেকে নুসরাত জাহান মারিয়া (১৮) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) রাত ১১টার দিকে শহরের উত্তর বড়গাছা (জলারপার) এলাকার হাফসা ছাত্রীনিবাস থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে নুসরাত জাহান মারিয়া ওরফে বৈশাখী আত্মহত্যা করেছেন। তিনি নাটোর এনএস সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি সিংড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের রফিকুল ইসলাম মৃধার মেয়ে।

ছাত্রীনিবাসের মালিক হাবিবুর রহমান চুন্নু জানান, শনিবার রাত ৯টার দিকে ছাত্রীনিবাসের তৃতীয় তলার ছাত্রীরা আমাকে ফোন দিয়ে জানায়, বৈশাখীর রুমের দরজা বন্ধ রয়েছে, ডাকলেও কোনো সাড়া দিচ্ছে না। এরপর আমি তার পরিবার ও পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে বৈশাখীর রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.