প্রথমবারের মতো ওপার বাংলার সিনেমায় পরীমণি

0

প্রথমবারের মতো ওপার বাংলার সিনেমায় অভিনয় করতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন চিত্রনায়িকা পরীমণি। দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবকশি’ নামের এ সিনেমায় পরীর সঙ্গে জুটি বেঁধেছেন সোহম।

তবে নতুন খবর হলো, থ্রিলার ঘরানার এ সিনেমাটিতে পরীমণি ও সোহমের সঙ্গে যোগ দিয়েছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। যিনি ‘পাখি’ নামেই বেশি পরিচিত ভক্তদের কাছে।

জানা গেছে, ২৬ মার্চ থেকে শুরু হবে সিনেমাটির চূড়ান্ত শুটিং। এর আগে চলবে পাঁচ দিনের অনুশীলন। এক ফাঁকে সেরে নেবেন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.