চমেক হাসপাতালে র‌্যাবের অভিযান: ৩৯ দালাল আটক

0

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৯ জন দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)

বুধবার (২০ মার্চ) সকালে হাসপাতালে অভিযানে নামে র‌্যাবের একটি টিম। ৩২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এসময় ৩৯ জনকে আটক করা হয়েছে।

হাসপাতালে মূলত বেড এবং ওয়ার্ড সিন্ডিকেট, মেডিসিন সিন্ডিকেট, অ্যাম্বুল্যান্স সিন্ডিকেট সক্রিয় আছে। তারা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করে। মূলত কমিশন বাণিজ্যের কারণে রোগীদের প্রলুব্ধ করে তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.