সরকারের পদত্যাগ ও গ্রেফতার নির্যাতন বন্ধের দাবিতে এবি পার্টির কালো পতাকা মিছিল

0

বৈধ সরকারের পদত্যাগ ও গ্রেফতার নির্যাতন বন্ধের দাবিতে চলমান আন্দোলন ও অবরোধ কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বুধবার (৮ নভেম্বর) মিছিলটি পল্টন, সেগুনবাগিচা, বিজয় নগরসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়-৭১ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মন্জু বলেন, সরকার একতরফা প্রহসনমূলক নির্বাচন আয়োজন করার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার-নির্যাতন চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। এমতাবস্থায় প্রহসনের নির্বাচনের পথে পা বাড়ালে বা তফসিল ঘোষণার মাধ্যমে দেশকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিলে উদ্‌ভূত পরিস্থিতির দায় নির্বাচন কমিশনকে বহন করতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.