অবরোধের সমর্থনে রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ

0

বিএনপি জামায়াতে ইসলামীসহ বিরোধীদলের ডাকা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।

আজ সকাল সাড়ে ৭টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় সড়ক অবরোধ করে পিকেটিং করে তারা।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান একদফা দাবিতে ফের টানা দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ অবরোধের প্রথম দিন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করা হয়। এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.