‘নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার ট্রাম্প কার্ড থাকবে জাতীয় পার্টির হাতে’

0

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, জাতীয় পার্টি সবসময় গণতন্ত্র, উন্নয়ন ও শান্তির পক্ষে এবং সহিংসতার বিরুদ্ধে রাজনীতি করে। জাতীয় পার্টি বিশ্বাস করে রাষ্ট্রক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। বরাবরের মত আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ক্ষমতায় যাওয়ার ট্রাম্প কার্ড থাকবে জাতীয় পার্টির হাতে।

মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা জুরাইন রেল গেটে শ্যামপুর-কদমতলী থানা জাতীয় মহিলা পার্টি আয়োজিত এক বিশাল নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাবলা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করা না করা গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নিবেন। তিনি নির্দেশনা দিয়েছেন নির্বাচনী কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.