ইসির সংলাপের আয়োজন নিছক আনুষ্ঠানিকতা: সাইফুল হক

0

‘সংলাপের প্রয়োজনীয়তা নেই’ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে খোলা চিঠি দিয়েছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শনিবার আগারগাঁওয়ে চলমান ইসির সংলাপের আয়োজনকে নিছক আনুষ্ঠানিকতা বলে উল্লেখ করেন সাইফুল হক। অতীতে কমিশনের বিভিন্ন সংলাপে প্রস্তাব দেওয়া হলেও তা আমলে নেওয়া হয়নি, এমন অভিযোগ করেন তিনি।

শনিবার (৪ নভেম্বর) নির্বাচন কমিশনের উদ্দেশে খোলা চিঠিতে সাতটি প্রস্তাব জানান তিনি।

চিঠিতে সাইফুল হক বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণা আপনাদের দায়িত্ব। কিন্তু দেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় বিরোধী দল ও জনগণকে আস্থায় না নিয়ে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা দেশের নির্বাচনকেন্দ্রিক সংকট আরও ঘনীভূত করবে এবং দেশকে ভয়ঙ্কর বিপর্যয় ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে ঠেলে দেবে। এ ধরনের একটা পরিস্থিতি তৈরির দায়-দায়িত্ব আপনাদের ওপরও বর্তাবে।’

এদিন বিকালে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ চিঠির কথা জানান গণতন্ত্র মঞ্চের অন্যতম এই নেতা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.