তারেক-জোবায়দার সম্পত্তি বাজেয়াপ্ত: নয়াপল্টনে ঢাকা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

0

রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জোবায়দা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা ও স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে এ মিছিল করেন তারা।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। নাইটেঙ্গেল মোড় হয়ে আবার বিএনপি কার্যালয়ে সামনে গিয়ে মিছিল শেষ হয়।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী এ মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে ঢাকা জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.