ব‍্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া ও ডক্টর আবদুল মঈন খানের জন্মদিনে শুভেচ্ছা

0

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব‍্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া এবং ডক্টর আবদুল মঈন খানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃদ্বয়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে নেতৃবৃন্দকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জেড খান মোঃ রিয়াজউদদীন নসু।

রোববার সকালে যার যার বাসায় ফুলের তোড়া পৌঁছে দেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.