দেশকে বাঁচাতে হলে আ.লীগকে বাঁচাতে হবে, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে: কাদের

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশকালে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সবার মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির বিশ্বস্ত ঠিকানা হোক শেখ হাসিনা। আগুন সন্ত্রাসকে রুখতে ক্ষমতার মঞ্চে শেখ হাসিনার কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, যত দুর্যোগ, বিপদই আসুক না কেন আমরা মানুষের পাশে ছিলাম, আাছি। মানুষের পাশে থাকব এটা আমাদের অঙ্গীকার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.