আশুলিয়ায় জঙ্গল থেকে তরুণীর লাশ উদ্ধার

0

ঢাকার আশুলিয়ায় পরিত্যক্ত একটি নির্মাণাধীন বাড়ির ভেতরের জঙ্গল থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

মঙ্গলবার রাতে আশুলিয়ার নলাম ফুলেরটেক এলাকায় স্থানীয় আশিকের মালিকানাধীন পরিত্যক্ত বাড়ির পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই স্থান থেকে গন্ধ বের হতে থাকলে সন্দেহ হয়। পরে স্থানীয়
ইউপি মেম্বারসহ কয়েকজন দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে লাশ দেখতে পান। পরে বিষয়টি আশুলিয়া থানায় অবগত করা হলে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.