বাবা মাহবুব তালুকদার সব সময় দেশের কথা ভেবেছেন: মেয়ে আইরিন মাহবুব

0

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব বলেছেন, আমরা গর্বিত। বাবা হিসেবে ও কর্মজীবনে যা কিছু করেছেন সবকিছু নিয়ে আমরা গর্ববোধ করি।

আজ শুক্রবার (২৬ আগস্ট) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইরিন মাহবুব বলেন, উনার (মাহবুব তালুকদার) মতো মানুষ খুব কম আছে। সব সময় দেশের কথা ভেবেছেন। মৃত্যুর আগ পর্যন্তও দেশের কথা ভেবেছেন, দেশের মানুষের কথা ভেবেছেন। কখনো নিজের কথা ভাবেন নাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.