দাগিনা ছিলেন একজন উজ্জ্বল, প্রতিভাবান ব্যক্তি: পুতিন

0

রুশ দার্শনিক আলেকসান্দর দাগিনের মেয়ে দারিয়া দাগিনা হত্যার ঘটনায় সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রুশ প্রেসিডেন্ট এ সমবেদনা প্রকাশ করেন। দাগিনা হত্যার ঘটনায় তার পরিবারের কাছে একটি বার্তাও পাঠিয়েছেন তিনি।

পুতিন তার বার্তায় বলেন, দাগিনা ছিলেন একজন উজ্জ্বল, প্রতিভাবান ব্যক্তি। তিনি সত্যিকারের রাশিয়ান হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি ছিলেন সদয়, স্নেহশীল, সহানুভূতিশীল ও খোলা মনের মানুষ। একটি জঘন্য, নিষ্ঠুর অপরাধ তার জীবনের অবসান ঘটিয়েছে। খবর এনডিটিভির।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.