বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন মির্জা ফখরুলের

0

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখে সফররত আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। টাইগারদের ধারাবাহিক জয় অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, এ বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব।তিনি আশা করেন জয়ের এ ধারা অব্যাহত রাখবে টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার সফরকারী আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.