ড্যাবের আয়োজনে বিনামূল্যে ওষুধ বিতরণ করলেন ডা. জুবাইদা রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কড়াইল আনসার ক্যাম্পে ফ্রি হার্ট ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি স্থানীয়দের খোঁজখবর নেন।
ওষুধ বিতরণের পাশাপাশি রোগীদের স্বাস্থ্য পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এ সময় ড্যাবের সভাপতি ডা. ফরহাদ হালিম ডোনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।