ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’

0

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ও সুন্দলপুরের চেয়ারম্যান প্রার্থীদের তিনটি ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’ সম্বলিত সিল ও হাতে লেখা পাওয়া গেছে।

রোববার (২৬ ডিসেম্বর) ভোট গণনা শেষে ব্যালট তিনটির ছবি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়।

এতে দেখা যায়, নরোত্তমপুরের একটি ব্যালটে ‘খালেদা জিয়ার মুক্তি চাই’, আরেকাটিতে ‘বেগম জিয়ার মুক্তি চাই’ লেখা রয়েছে। অন্যদিক সুন্দরপুরের একটি ব্যালটেও একই কথা লেখা ছিল।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.