উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

0

উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। অপরাধীদের বিরুদ্ধে বদলি, বিভাগীয় ব্যবস্থা যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চ ও নিম্ন আদালতে ফ্যাসিস্টদের বহাল রেখে যতই আমরা স্বাধীন বিচারব্যবস্থা করি না কেন, এর সুবিধাভোগী এরাই হবে। আমাদের পরিষ্কার বক্তব্য, উচ্চ ও নিম্ন আদালত ফ্যাসিস্টমুক্ত হতে হবে। এরপর স্বাধীন বিচারব্যবস্থা সত্যিকার অর্থে কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের নবম দিনের আলোচনা শেষে তিনি এসব কথা বলেন।

বদলি, বিভাগীয় ব্যবস্থা যথেষ্ট নয় মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, অপরাধের জন্য নির্দিষ্ট করে শুধু চাকরি গেলে হবে না, অপরাধের জন্য তাদের বিচারও করতে হবে। যদি আমরা সেটি নিশ্চিত করতে পারি, তাহলে সত্যিকার অর্থে স্বাধীন বিচারব্যবস্থা কার্যকর হবে।

রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি–পেশার মানুষকে ফ্যাসিস্টরা অবৈধভাবে সাজা দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ফ্যাসিস্টদেরকে যেন আমরা রক্ষা না করি, আমরা চাই উচ্চ ও নিম্ন আদালতে যাতে ফ্যাসিস্টের দোসররা না থাকে।

জেলা পর্যায় থেকে উচ্চ আদালত পর্যন্ত সব আদালত থেকে অপরাধে জড়িত আওয়ামী লীগের লোকজনের জামিন হয়ে যাচ্ছে অভিযোগ করে সালাহউদ্দিন আহমদ বলেন, এসব ফ্যাসিস্টদের দোসররাই করছে।

তিনি বলেন, এদের মাধ্যমে যদি বিচারব্যবস্থা কার্যকর হয়, তবে আমরা যতই কড়া আইন করি না কেন, এর অপব্যবহার তারাই করবে এবং এখনই করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.