সিনিয়র সাংবাদিক অসুস্থ মাসুদ কামালকে তারেক রহমানের টেলিফোন

0

রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের পরিপূর্ণ সুস্থতা কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় লন্ডন থেকে টেলিফোনে তারেক রহমান অসুস্থ মাসুদ কামালের শারীরিক বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন।

সিনিয়র এই সাংবাদিকের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পাশাপাশি দেশের চলমান রাজনীতি ও আগামীর ভাবনা নিয়ে- কিছুক্ষণ টেলিফোনে কথা বলেন তারেক রহমান। এছাড়া মাসুদ কামালের সহধর্মিণী সাংবাদিক শাকিলা সুলতানা স্বাতী’র সঙ্গেও কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.