জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে: ব্যারিষ্টার খোকন

0

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘ফ্যাসিষ্ট সরকার পালিয়ে গেলেও তার দোসররা এখনো আছে, তাদের খুঁজে বের করতে হবে। তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থেকে কলকাটি নাড়ছে।’

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী কলেজ মাঠে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিষ্টার খোকন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা দলের দুঃসময়ে মাঠে ছিলো এবং হামলা-মামলার স্বীকার হয়েছে তারা সামনের সারিতে থাকবে, আর যারা দলের দুর্দিনে আওয়ামী লীগের সাথে লিয়াজো করেছেন তারা পিছনের সারিতে থাকবেন।’

তিনি আরো বলেন, ‘দুষ্কৃতিকারীরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.