গোলাপবাগ মাঠ ছাপিয়ে সড়কেও মানুষের ঢল, প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ

0

বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশ স্থল গোলাপবাগ মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে নির্দিষ্ট সময়ের আগেই, নেমেছে হাজার হাজার নেতাকর্মীর ঢল। সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টার মধ্যেই বিএনপি ঢাকা বিভাগীয় সমাবেশের স্থল গোলাপবাগ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

সমাবেশে যোগ দিতে রাজধানীর আশেপাশের জেলাগুলো থেকে শনিবার সকাল থেকেই মিছিল নিয়ে যুক্ত হচ্ছেন নেতাকর্মীরা। মাঠের আশেপাশের এলাকায়ও নেতাকর্মীদের ভিড় রয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

উপস্থিত নেতাকর্মীদের সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.