বিএনপি বাড়াবাড়ি করলে ছাড় দেবো না: কাদের

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নাকি ১০ ডিসেম্বর রাস্তায় বের হবেন। ওইদিন তারা নাকি খালেদা জিয়াকে নিয়ে বিজয় মিছিল করবেন। তার মানে লাঠিসোঁটা নিয়ে নামবেন। এর বিরুদ্ধে খেলা হবে। বাড়াবাড়ি করলে ছাড় দেবো না।

গতকাল রোববার (৬ নভেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, বেগম জিয়াকে ১৩ বছরে ১৩ মিনিট রাস্তায় দেখিনি। বিক্ষোভের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিনেমা দেখেছেন। আর পুলিশের গতিবিধি লক্ষ্য করেছেন। নিজের দলের নেতার জন্য চোখে পড়ার মতো মিছিল দেশের কোথাও দেখিনি। বেগম জিয়াকে শেখ হাসিনা উদারতা দেখিয়ে নির্বাহী আদেশে বাসায় থাকতে দিয়েছেন। বয়স ও স্বাস্থ্য বিবেচনা করে মানবিক কারণে মুক্ত করে বাসায় পাঠিয়েছেন। আপনারা (বিএনপি) তো তার জন্য কিছুই করতে পারেননি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.