অসুস্থ বিএনপির প্রবীণ নেত্রী রাবেয়া চৌধুরীকে দেখতে তার বাসভবনে খন্দকার মোশাররফ

0

অসুস্থ বিএনপির প্রবীণ নেত্রী বেগম রাবেয়া চৌধুরীকে দেখতে তার কুমিল্লার বাসভবনে গেছেন দলটির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা জেলা বিএনপির সাবেক এ সভাপতিকে রোববার দেখতে যান মোশাররফ।

ড. মোশাররফ এ সময় রাবেয়া চৌধুরীর চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নেন। তাকে দেখতে কুমিল্লার বাসভবনে যাওয়ায় বেগম রাবেয়া চৌধুরী আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি এ সময় বিএনপির নীতিনির্ধারক ড. মোশাররফকে ধন্যবাদ জানান এবং তার কাছে দোয়া কামনা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.