নির্বাচনে ভোট দিয়ে নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করুন: গয়েশ্বর

0

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে দেশের সকল জনগণকে ভোট দিয়ে নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রবিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা ৩ আসনের তেঘরিয়া ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের কদমপুর ও আব্দুল্লাহপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় গয়েশ্বর চন্দ্র রায় এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, ভোট জনগণের নাগরিক অধিকার, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের সকল জনগণ ভোটাধিকার প্রয়োগ করে দীর্ঘ ১৬ বছর ভোট দিতে না পারার যে কষ্ট সেটা মুছে ফেলবে।

তিনি আরো বলেন, ভোট শুধু অধিকার নয়, এটি গণতন্ত্রের প্রয়োগ। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে জনগণ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভোট কেন্দ্রে সবাইকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে হবে, যাতে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হয়।

এ সময় তিনি ধানের শীষের সকল নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইবার আহ্বান জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.