তুরস্কের সমর্থন এটাই প্রমাণ করে আমরা একা নয়: আজারবাইজানের প্রেসিডেন্ট

0

আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ বলেছেন, আর্মেনিয়া আক্রমণের বিষয়ে তুরস্কের মনোভাব এবং মন্তব্যগুলি এটাই প্রমাণ করেছে যে, ন্যায়সঙ্গত কারণেই আজারবাইজান আর একা নয়।

(৩ অক্টোবর) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের উদ্দেশ্য লেখা একটি খোলা চিঠিতে এসব কথা বলেন তিনি।

আলিয়েভ বলেন, আমার ও আজারবাইজানীয় জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং ভ্রাতৃপ্রতিম তুর্কি জনগণকে এই সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি এরদোগানের উদ্দেশ্য বলেন, আমাদের বিষয়ে আপনার স্পষ্ট মন্তব্য আবারও প্রমাণ করেছে যে আজারবাইজান তার ন্যায়সঙ্গত কারণেই একা নয়।

তুরস্কের কাছ থেকে তাদের সমর্থনের ব্যাপারে প্রতিদিন অনেক চিঠি প্রাপ্তির উল্লেখ করে আলিয়েভ বলেন, এগুলি তুরস্ক-আজারবাইজান ভ্রাতৃত্বের সুস্পষ্ট উদাহরণ যা আজারবাইজানের জনগণের দ্বারা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯১ সালে আর্মেনিয়ার সামরিক বাহিনী আজারবাইজানের একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চল আপার কারাবাখ অবৈধভাবে দখল করে নেয়। উপরন্তু গত রবিবার (২৭ সেপ্টেম্বর) আর্মেনিয়ান বাহিনী আজারবাইজান নাগরিক বসতি এবং সামরিক অবস্থানকে লক্ষ্য করে হামলা চালায়। এতে বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে।

এদিকে আজারবাইজানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট ও বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম নেতা রজব তাইয়েব এরদোগান বলেছেন, আর্মেনিয়ান দখল থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আজারবাইজান কারাবাখ ভূখণ্ডের জন্য লড়াই চালিয়ে যাবে। এবং তুরস্ক আর্মেনিয়াকে পূর্ণ সমর্থন দিয়ে যাবে।

এরদোগান আরো বলেন, আর্মেনিয়া আবারও আজারবাইজানীয় অঞ্চলগুলিতে আক্রমণ চালিয়েছে যদিও কারাবখের বিষয়টি যেটি ঘৃণ্য গণহত্যার মাধ্যমে তারা দখল করেছে তা এখনও মীমাংসিত হয়নি। এর মধ্য দিয়ে আর্মেনিয়া একটি অপ্রত্যাশিত পরিণতির মুখোমুখি হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.