আমরা আর্মেনীয় সেনাদের কুকুরের মতো তাড়া করছি: আজারবাইজানের প্রেসিডেন্ট

0

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিইয়েভ অস্ত্ররিরতির জন্য কিছু শর্ত আরোপ করেছেন। এসব শর্ত আর্মেনীয় নেতার পক্ষে মেনে নেয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা।

জাতির উদ্দেশ্যে দেয়া অগ্নিগর্ভ ভাষণে রোববার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিইয়েভ সতর্ক করে বলেন, আর্মেনীয় নেতার আগেই ভাবা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে।

আলিইয়েভ আরো বলেন, নাগরনো-কারাবাখ আমাদের ভূমি। আমাদেরকে সেখানে ফিরতে হবে এবং আমরা এখনি তা করছি।

তিনি বলেন, এটিই শেষ। আমরা তাদের দেখিয়েছি আমরা কি। আমরা তাদের কুকুরের মতো তাড়া করছি।

উল্লেখ্য, নাগরনো-কারাবাখ নিয়ে উভয় দেশের মধ্যে কয়েকদিন ধরে তীব্র সংঘর্ষ চলছে। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.