দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬

0

করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৪ হাজার ১৫০টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৬৬৬ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৪৪ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন। এর মধ্যে নতুন করে ২ হাজার ৬২ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন।

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.