ওসি প্রদীপের স্ত্রীর বিদেশ যাওয়া ঠেকাতে দুদকের চিঠি

0

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মু. রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকিকে অবৈধ সম্পদ অর্জনের মামলায়  বিদেশে যাওয়া ঠেকাতে দেশের সব ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এছাড়া ওই মামলায় ওসি প্রদীপকে আগামী ১৫ সেপ্টেম্বর আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। 

এর আগে, প্রদীপকে গ্রেফতার দেখাতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুল আলমের আদালতে আবেদন করেন দুদকের আইনজীবী।

শুনানি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর তাকে আদালতে হাজিরের নির্দেশ দেন বিচারক। ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৩ লাখ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে, গত ২৩ আগস্ট মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.