বন্দীদের মুক্তি দিলেই কেবল ঘানি সরকারের সাথে বসবে তালেবান
চলতি বছরের ফেব্রুয়ারির শেষের দিকে তালেবানের সাথে আমেরিকা যে শান্তিচুক্তি করেছিলো, সেই চুক্তিতে বলা হয়েছে, আফগান সরকার তালেবানের পাঁচ হাজার বন্দিকে এবং তালেবান আফগান সরকারের এক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার পর দু’পক্ষের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হবে।
চুক্তির শর্ত রক্ষা করে তালেবান প্রতিশ্রুত ১০০০ জনের মধ্যে ৮৬১ জনকে মুক্তি দিয়েছেন। অপরদিকে পাঁচ হাজার তালেবানকে মুক্তি দেওয়ার অঙ্গীকার করলেও ৪ হাজার চাঁরশত জনকে মুক্তি দিয়ে বাকি ছয়শত বন্দীকে মু্ক্তি দিতে অস্বীকৃতি জানিয়ে শর্ত ভঙ্গের পথে হাটছে আমেরিকা সমর্থিত আফগানের আশরাফ ঘানি সরকার।
তিনি বাকি বন্দীদের মুক্তি ছাড়াই আফগান অভ্যন্তরীণ আলোচনায় বসতে চান। তবে বন্দিদের মুক্তি ছাড়া কোনো আলোচনায় বসবে না বলে যে কড়া বার্তা দেওয়া হয়েছিলো তা আবারও স্মরণ করিয়ে দিলেন কাতারের দোহায় অবস্থিত তালেবানের রাজনৈতিক দফতরের মুখপাত্র সোহেল শাহিন।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সোহেল শাহীন এক টুইটার বার্তায় একথা জানিয়েছেন বলে আল জাজিরার খবরে বলা হয়েছে।
তিনি বলেন, ঈদুল আজহার আগে সব সরকারি বন্দিকে মুক্তি দিতে রাজি তালেবান। তবে সরকারের কাছে যে তালিকা দেওয়া হয়েছে সে অনুযায়ী সরকারি কারাগারগুলোতে বন্দি সব তালেবানকে মুক্তি দিতে হবে।
সোহেল শাহিন টুইটার বার্তায় আরও বলেন, বন্দি মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হলে ঈদুল আজহার পর আফগান সরকারের সঙ্গে তারা আলোচনায় বসার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এই বিষয়ে আমেরিকার মদদপুষ্ট আফগানের আশরাফ ঘানি সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।