তুর্কি শিপইয়ার্ডে পাকিস্তান নৌবাহিনীর করভেট নির্মাণ শুরু

0

পাকিস্তান নৌবাহিনীর জন্য চারটি মিলজেম এডা ক্লাস করভেটের প্রথমটির কিল স্থাপন অনুষ্ঠান তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে বলে পাকিস্তান নৌবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে।

পাকিস্তান নৌবাহিনীর মিডিয়া শাখার বিবৃতিতে বলা হয়, ইস্তাম্বুল নেভাল শিপিয়ার্ডের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের চিফ নেভাল ওভারসিস (তুরস্ক), কমোডর সৈয়দ রিজওয়ান খালিদসহ দুই দেশের সিনিয়র ও সামরিক কর্মকর্তারা। 

পাকিস্তান গত ২০১৮ সালের জুলাই মাসের তুরস্কের রাষ্টায়ত্ত প্রতিষ্ঠান আসফাতের সাথে চারটি মিলজেম ক্লাস ‍যুদ্ধজাহাজ নির্মাণের চুক্তি করে। ৯৯ মিটার লম্বা ও ২৪ হাজার টন ডিসপ্লেসমেন্ট সক্ষমতার জাহাজগুলোর গতি হবে ২৯ নটিক্যাল মাইল।

মিলজেম সাবমেরিনবিধ্বংসী যুদ্ধ ফ্রিগেট রাডারে ধরা পড়ে না। ফলে এগুলো পাকিস্তান নৌবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

চারটির মধ্যে দুটি করভেট নির্মাণ করা হবে তুরস্কে, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাকি দুটি হবে পাকিস্তানে।

বিবৃতিতে বলা হয, পাকিস্তানে করভেট নির্মাণের ফলে স্থানীয় জাহাজ নির্মাণ শিল্প গতিশীল হবে, করাচি শিপিয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কের সক্ষমতা বাড়বে।

বিবৃতিতে বলা হয়, এসব জাহাজ প্রযুক্তিগত দিক থেকে হবে খুবই আধুনিক। এগুলো ভারত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা বজায় রাখতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

বিশ্বের ১০টি দেশের একটি হিসেবে তুরস্ক তার নিজস্ব জাতীয় সক্ষমতায় রণতরী নির্মাণ, নক্সা প্রণয়ন ও রক্ষাণাবেক্ষণ কাজ করতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.