দেশে আরও ২ করোনা আক্রান্ত শনাক্ত: আইইডিসিআর

0

দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরও দুই ব্যক্তি শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

মঙ্গলবার রাজধানীর মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি জানান, আক্রান্ত একজন ইতালি ফেরত। আরেকজন আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসীর মাধ্যমে। ওই প্রবাসী ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ফিরে গেছেন।

এনিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.