ইরানের বিরুদ্ধে আমরা যুদ্ধে জিতেছি: ট্রাম্প

0

কোনো শক্তিশালী প্রমাণ ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধে জয়ের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার এক র‌্যালিতে ট্রাম্প বলেন, “আমাকে বলতে দিন, আমরা জিতেছি। আপনারা জানেন, জিতেছি এ কথা অনেক আগেই বলার বিষয়টি আপনাদের পছন্দ হবে না। (কিন্তু) আমরা জিতেছি, জিতেছি। যুদ্ধের প্রথম ঘণ্টাতেই এটি শেষ হয়ে গিয়েছিল।”

সংবাদমাধ্যম সিএনএন বলেছে, ট্রাম্প গতকালও বলেছিলেন তারা ইরানে এখন পর্যন্ত খুব বেশি জয় পাননি। কিন্তু আজ তিনি কোনো প্রমাণ ছাড়া ইরানে জয়ের কথা বলেছেন।

সূত্র: সিএনএন

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.