নোয়াখালীর চাটখিল থানায় ছেলেকে মুক্তি দিতে মাকে কুপ্রস্তাবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

0

নোয়াখালীর চাটখিল থানায় ছেলের মুক্তির বিনিময়ে মাকে হেনস্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. অলি উল্লাহর বিরুদ্ধে।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টায় এ ঘটনার তদন্তের জন্য ডেকেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

এর আগে এসআই মো. অলি উল্লাহ, এএসআই নূরসহ পুলিশের তিন সোর্সের বিরুদ্ধে পুলিশের মহাপরিদর্শক বরাবর অভিযোগ করেন ভুক্তভোগী এক বিধবা নারী (৪৮) ।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে ভুক্তভোগীর ছেলেকে সাজানো মিথ্যা মাদকের মামলায় আটক করে পরদিন আদালতে পাঠায় পুলিশ। পরে তাকে জামিনে নিয়ে এলে আরেকটি মামলায় মিথ্যা সাক্ষী দিতে চাপ দেয় পুলিশ। এতে রাজি না হওয়ায় নানাভাবে হয়রানি ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়।

এদিকে গত ২৭ সেপ্টেম্বর ওই নারীকে এএসআই নূর ও পুলিশের সোর্স মো. মামুনের মাধ্যমের বাড়ি থেকে থানায় ডেকে আনেন এসআই মো. অলি উল্লাহ। পরে তিনি ছেলেকে মামলাসহ বিভিন্ন হয়রানি থেকে বাঁচতে হলে বাসায় গিয়ে তাকে (এসআই অলি উল্লাহ) একান্তে সময় দেওয়ার প্রস্তাব করেন।

ভুক্তভোগী নারী বলেন, থানায় না গেলে পরিণতি খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন এসআই অলি উল্লাহ। পরে থানায় গেলে তিনি একটি কক্ষে নিয়ে আমাকে অশালীনভাবে জড়িয়ে ধরেন। আমার মুখের নেকাব খুলে খারাপ অঙ্গভঙ্গি করেন ও তার বাসায় গিয়ে একান্তে শারীরিক সম্পর্কের প্রস্তাব করেন। অন্যথায় আমাদের মা-ছেলেকে দেখে নেওয়ার হুমকি দেন।

ওই নারী আরও দাবি করেন, পুলিশের সহযোগিতায় হালিমা দিঘির পাড় এলাকার লাতু মিয়ার ছেলে মো. মামুন মাদকের রমরমা ব্যবসা করে আসছে। আমার ছেলেকেও ওই ব্যবসার প্রস্তাব করে। এতে রাজি না হওয়ায় তাকে বিভিন্নভাবে ফাঁসিয়ে হয়রানি করা হচ্ছে। আমি নিরুপায় হয়ে পুলিশের আইজির কাছে লিখিত অভিযোগ করেছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.