জুলাই শহীদদের অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই, আমরা তাদের কাছে ঋণী: আদিলুর রহমান

0

গৃহায়ন, গণপূর্ত ও শিল্প উন্নয়ন উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা ফ্যাসিবাদী সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করেছেন। আমরা তাদের কাছে ঋণী।

তিনি বলেন, তাদের মর্যাদা রক্ষা করা এবং স্মৃতি ধরে রাখা আমাদের দায়িত্ব। তাদের মাধ্যমে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। তাদের অবদান পরবর্তী সরকারকেও মনে রাখতে হবে। জুলাই শহীদদের অবদান নিয়ে কোনো প্রশ্ন নেই। তাদেরকে সারাজীবন মনে রাখতে হবে।

শুক্রবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

আদিলুর রহমান খান বলেন, সরকার শহীদদের পুনর্বাসন ও স্মৃতি সংরক্ষণে কাজ করছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার শহীদদের পুনর্বাসন, স্মৃতি সংরক্ষণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.