যুক্তরাজ্য ও ফ্রান্স ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার একটি পরিকল্পনা তৈরি করবে’

0

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনের সঙ্গে মিলে ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার একটি পরিকল্পনা তৈরি করবে।’ পরে সেই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র বাকবিতণ্ডার দুই দিন পর তিনি ইউরোপীয় নেতাদের এক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন।

বিবিসি ওয়ানের ‘সানডে উইথ লরা কুয়েন্সবার্গ’ অনুষ্ঠানে স্যার কিয়ার বলেন, তার প্রধান লক্ষ্য এখন ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে একটি ‘সেতুবন্ধন’ তৈরি করা।

হোয়াইট হাউজে তাদের উত্তপ্ত কথোপকথনের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি ছোট করে দেখার চেষ্টা করেন এবং বলেন, কেউই এমন দৃশ্য দেখতে চায় না।

সেদিন রাতেই ট্রাম্প ও জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন তিনি, যাতে তারা মূল বিষয়ে ফিরে আসতে পারেন।

সাক্ষাৎকারে স্যার কিয়ার কোনও পক্ষের দোষ খুঁজে বের করা থেকে বিরত থাকেন। জোর দিয়ে বলেন, তিনি নিশ্চিত যে ট্রাম্প ‘একটি স্থায়ী শান্তি’ চান। তাকে জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি বলেন, ট্রাম্পের ওপর ভরসা করা যায়।

তিনি আরও বলেন, জেলেনস্কির ওপরও ভরসা করা যায়। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নয়। এ কারণেই ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.