মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ

0

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) মার্কিন সিনেটের ভোটে তিনি জয়ী হন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সিনেটে প্রতিরক্ষামন্ত্রী পদের জন্য পিট হেগসেথ পেয়েছেন ৫১টি ভোট। অপরদিকে তার বিপক্ষে ভোট পড়েছে ৫০টি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, সিনেটে পিট হেগসেথের নিয়োগ নিশ্চিতের ভোট ৫০-৫০ এ ‘টাই’ হয়ে গিয়েছিল, পরে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ভোটে তিনি উতরে যান।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে সিনেটের প্রেসিডেন্ট হন; তবে সাধারণত তাকে ভোট দিতে হয় না, কেবল ‘টাই-ব্রেকিং’ পরিস্থিতি হলেই তিনি তার রায় দেন।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন ৪৪ বছর বয়সী পিট হেগসেথ। তবে তিনি নির্বাচনে জিততে পারেননি।

হেগসেথ এক সময় মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন। তিনি আফগানিস্তান, ইরাক এবং কিউবার গুয়ানতানামো বে’তে ও কাজ করেছেন।

এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেন। তখন এক বিবৃতিতে তিনি বলেছেন, হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন এবং ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী। পিটের নেতৃত্বে আমেরিকার সামরিক বাহিনী আরও দুর্দান্ত হবে এবং যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.