খোকন-মিলনের জামিন

0

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি মো. শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৩ জানুয়ারি) তাদের জামিন দেন। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন।

আদালত তাদের নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেছেন। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.