ফখরুলের পর আব্বাস হাসপাতালে ভর্তি

0

সদ্য কারামুক্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে রোববার (১৫ জানুয়ারি) সকালে ওই হাসপাতালে ভর্তি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, গত সপ্তাহে জেল থেকে মুক্তি পাওয়ার পর বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা আব্বাসের অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবং মূত্রজনিত সমস্যা প্রকোপ আকার ধারণ করায় আজ দুপুর আড়াইটার দিকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

মির্জা আব্বাস বর্তমানে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান দিদার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.