চলছে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

0

বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে রাস্তায় মঞ্চ বানিয়ে বিক্ষোভ সমাবেশ করছে।

রোববার (৭ আগস্ট) সকাল থেকে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। এতে বিএনপি অফিসের সামনে ভিআইপি রোডের একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বিএনপি সিনিয়র নেতাদের নির্দেশে নয়াপল্টন সড়কের একটি লেন ছেড়ে দেয় নেতাকর্মীরা। ফলে সিঙ্গেল লেনে গাড়ি ধীর গতিতে চলছে যানবাহন।

ভোলার নূরে আলম ও আব্দুর রহিম হত্যা এবং জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কৃষক দল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.