মুরাদের বিরুদ্ধে আজ মামলা করবে বিএনপি

0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জ্যেষ্ঠ কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান যে কুরুচিপূর্ণ অশ্লীল ভাষায় নারী বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার জন্য মামলার প্রস্তুতি নিয়েছে বিএনপি। রোববার সকালে বিশেষ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল বলেন, ঢাকা বিশেষ ট্রাইব্যুনালে সকাল সাড়ে ১০টায় মামলা করতে যাবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের নেতৃত্বে এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

এছাড়াও খুলনা ও রংপুর বিভাগ বাদে অন্য বিভাগে বিশেষ ট্রাইব্যুনালেও মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.