দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থ আন্দোলন ও ত্যাগ যে দল করেছে, তা হলো বিএনপি: খায়রুল কবির

0

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্টের গণআন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগ আজ নির্বাহী আদেশে নিষিদ্ধ, সে কারণেই নির্বাচনে তাদের নৌকা মার্কা নেই।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের পুরানপাড়া ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণা, গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘আওয়ামী লীগ গণহত্যা করেছে, মানবাধিকার বিরোধী কাজ করেছে এবং দেশের মানুষের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। এদেশের সরকার ও জনগণ সম্মিলিতভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না।’

তিনি আরও বলেন, ‘দেশ ও জনগণের জন্য নিঃস্বার্থ আন্দোলন ও ত্যাগ যে দল করেছে, তা হলো বিএনপি। জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপি পরিবারের ৪৩২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। বহু নেতাকর্মী জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.