ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে, শঙ্কা বা সন্দেহের সুযোগ নেই: ফখরুল

0

ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো শঙ্কা বা সন্দেহের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে শুক্রবার মধ্যরাতে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সফর প্রসঙ্গে ফখরুল জানান, সফরটি অত্যন্ত সফল হয়েছে। জাতিসংঘের অধিবেশন ছাড়াও পাশাপাশি যে সভাগুলো হয়েছে, বিশেষকরে প্রবাসীদের সঙ্গে, সেগুলো আমি মনে করি বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে। সব মিলিয়ে গণতন্ত্রের জন্য এটা ভালো হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ প্রক্রিয়ায় গোটা বিশ্বের সমর্থন রয়েছে। গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার জন্য আগামী নির্বাচনের লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা কাজ করে যাবো।

নিউইয়র্কে বিমানবন্দরে অবতরণের পরে হেনস্তা হওয়ার ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, আমরা এগুলোকে খুব বড় মনে করি না। এটা অতীতেও ঘটেছে। এটা এই সমস্যাগুলো তৈরি করা আওয়ামী লীগের একটা কালচার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.