নুরের ওপর এ হামলা জনগণ মেনে নেবে না, আমরা এই ঘটনার নিন্দা জানাই: ড. মঈন খান

0

গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ওপর এ হামলা জনগণ মেনে নেবে না বলে মন্তব্যে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নুরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার পর এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রাজপথে নুরুল হক নুরের অবস্থান স্পষ্ট। তার ওপর এভাবে হামলার ঘটনা দেশের মানুষ মেনে নিতে পারে না। আমরা এই ঘটনার নিন্দা জানাই। এই ঘটনার আমরা তদন্ত চাই।

আবদুল মঈন খান আইসিইউতে নুরকে দেখার পর চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ অবস্থা জানতে চান।

এর আগে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সকালে নুরুল হক নুরকে দেখতে যান। তিনি তার সর্বশেষ চিকিৎসা সম্পর্কে অবহিত হন। নুরুল হক নুরের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান ডা. রফিকুল ইসলাম।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.