হাসিনা এখন দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করছে: এ্যানি

0

হাসিনা এখন দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করছে জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘মাদক আমাদের শেষ করে দিয়েছে। এটা সমাজ, মানবিকতা এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে। হাসিনা শুধু স্বৈরশাসক ছিল না, ফ্যাসিবাদ ছিল না, মাদকের নেত্রী ছিল। সমাজ ধ্বংসের নেত্রী ছিল হাসিনা। হাসিনার অপরাজনীতি, ফ্যাসিস্ট আবার যেন এ বাংলাদেশের রাজনীতিতে মানুষের ওপর আঘাত হানতে না পারে।’

শনিবার (৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি আরও বলেন, ‘হাসিনা এখন দেশের বাহিরে বসে ষড়যন্ত্র করছে। টাকার অভাব নেই। হাজার হাজার, লাখ লাখ, কোটি টাকা পাচার করে বিদেশে বসে মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কারণ যুবক, তরুণ, ছাত্র- এরা হলো পাহাড়-পর্বত পরিমাণ শক্তি। এরা পাওয়ার হাউজ। এ পাওয়ার হাউজটাকে ধ্বংস করতে পারলে পাশের দেশ মনে করে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আইটি (তথ্য প্রযুক্তি) কিংবা এআইর (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট) মাধ্যমে কেউ যেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করতে না পারে সেজন্য নির্বাচনী এলাকায় একটি আইটি গ্রুপ, অনলাইন একটিভেট গ্রুপ তৈরি করতে হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.