বিএনপির প্রত্যেক নেতাকর্মী নির্যাতিত-নিপীড়িত হয়েছি, কিন্তু কখনো মাথা নত করিনি: ফখরুল

0

আন্দোলন-সংগ্রামে বিএনপির প্রত্যেক নেতাকর্মী নির্যাতিত-নিপীড়িত হয়েছে, কিন্তু কখনো মাথা নত করেনি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালির উদ্বোধনী বক্তৃতায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, প্রথমে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি। আমরা কারাভোগ করেছি, নির্যাতিত-নিপীড়িত হয়েছি কিন্তু কখনো মাথা নত করিনি। আমরা লড়াই করেছি, সামনের দিকে গিয়েছি।

এসময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন।

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে বিজয় অর্জনে সহযোগিতা করায় এসময় সেনাবাহিনীকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের সমস্ত মানুষকে, রাজনৈতিক দলগুলোকে, ছাত্রদেরকে এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাদের সহযোগিতায় আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি।

বিএনপির মহাসচিব বলেন, আমি আমাদের নেতা তারেক রহমানকে সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের নেতৃত্ব দিয়ে মুক্তির পথ দেখিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.