আমরা যদি জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ না থাকি, তাহলে ফ্যাসিবাদ আবার সুযোগ নেবে: টুকু

0

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা যদি জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ না থাকি, তাহলে ফ্যাসিবাদ আবার সুযোগ নেবে। গত বর্ধিত সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সব ষড়যন্ত্র। আজকে নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে। আওয়ামী লীগের কারণে ১৪, ১৮ ও ২৪ সালে দেশের জনগণ ভোট দিতে পারেনি। কারণ তারা ভোটকে ভয় পাইতো, জনগণের শক্তিকে ভয় পাইতো। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে।

মঙ্গলবার(৫ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার বিজয়ের বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যে গেছে, তার পরিস্থিতি ভালো হয়নি। এরশাদ জনগণের ভোট লুণ্ঠন করেছিল, এরশাদ টিকতে পারেনি। খুনি শেখ হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়েছিল। ফ্যাসিস্ট উপাধি পেয়ে জনগণ থেকে ধিকৃত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে জনগণ আবার গর্জে উঠবে। আর টালবাহানা না করে জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী দ্রুত নির্বাচন দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.