শারীরিক অবস্থার খোঁজ নিতে জামায়াত আমিরের বাসায় ধর্ম উপদেষ্টা
বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় গেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২০ জুলাই) তিনি জামায়াত আমিরের ঢাকার বাসায় যান।
তিনি ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।